৪ জানুয়ারি ২০১৫ - ১৬:৩২
ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যা বেড়েছে দ্বিগুণের বেশি

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীতে গত বছর আত্মহত্যার ঘটনা দ্বিগুণের বেশি বেড়েছে।

আবনা : ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীতে গত বছর আত্মহত্যার ঘটনা দ্বিগুণের বেশি বেড়েছে। নতুন এক পরিসংখ্যান থেকে এ তথ্য উঠে এসেছে।
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী গতকাল এ পরিসংখ্যান প্রকাশ করেছে এবং এতে দেখা গেছে, ২০১৩ সালে তেল আবিবের ৭ সেনা আত্মহত্যা করলেও ২০১৪ সালে আত্মহত্যাকারী ইহুদিবাদী সেনা সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১৫’তে ঠেকেছে।
এ ছাড়া, গত বছর সেনাবাহিনীতে থাকার সময় ১০৫ সেনা প্রাণ হারিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এ পরিসংখ্যানে বলা হয়েছে, এর মধ্যে ৭০ জন সামরিক তৎপরতা চালানোর সময় মারা গেছে। গাজায় যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ৬৩ সেনা নিহত হওয়ার কথা এতে স্বীকার করা হয়।
আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় ইসরাইলি বাহিনীতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং এ জাতীয় ঘটনা ঠেকানোর জন্য তড়িঘড়ি নানা পদক্ষেপ গ্রহণ করছে। তবে গাজা যুদ্ধে ভয়ংকর ধ্বংসলীলা এবং যুদ্ধের পরিণতি নিয়ে চরম হতাশায় ইসরাইলি সেনাদেরকে গভীর হতাশায় ঠেলে দিয়েছে। এতে তাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে।#